রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে

ইরান আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে।

ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইব্রাহিম জুলফকারি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েকটি শহরে অবস্থিত শত্রুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে তারা। তিনি মুসলিম জনগণের প্রতি আহ্বান জানান, সম্ভাব্য ক্ষতি রোধে বন্দর, ডক ও আমেরিকান আস্তানাগুলি খালি করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই হামলাগুলোকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষা করার 'বৈধ অধিকার' হিসেবে দেখে। ইতিমধ্যে, সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহরের মধ্যে অবস্থিত আমেরিকান স্থাপনায় আঘাত করেছে ইরান।

তিনি আরও দাবি করেন, মার্কিন ঘাঁটির ধ্বংস হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও ডকগুলিতে আশ্রয় নিয়ে ইরানের আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন