মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তথ্যানুযায়ী, আরবিলে অবস্থানকালীন সময়ে ওই প্রবাসীরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দূতাবাস থেকে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় বাগদাদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন