বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।

ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (৭ মার্চ) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ঘোষণা করেছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, যারা মনে করছেন ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করানো যাবে, তারা সেই স্বপ্ন নিয়েই মৃত্যুবরণ করবে।

এদিনের বক্তব্যের আগে, শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি করবেন না বলে মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সপ্তম দিনে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই আহ্বান মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের সম্ভাব্য সমাধানগুলোর পথ বন্ধ করে দিয়েছে।

পেজেশকিয়ান আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং পশ্চিমা দেশগুলোর চাপের কাছে মাথা নত করবে না।

তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাত চায় না এবং তাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানান, 'আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এটি ঘটছে।'

পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, তেহরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা নেই এবং যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে তাদের লক্ষ্য করে আর কোনো 'আক্রমণ' করা হবে না।

বিজ্ঞাপন