বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে তীব্র সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তে দেশজুড়ে সমালোচনা ও বিভক্তি সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে তীব্র সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে মার্কিন জনগণের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইরানের শাসনকাঠামো ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে মূলত নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বাজি ধরেছেন। তিনি স্বাধীন-সার্বভৌম দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি নিজ দেশের কংগ্রেসকেও অবজ্ঞা করার সামিল।

ট্রাম্পের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানে হামলা করা হয়েছে। তবে সিএনএনের একটি জরিপ অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই এই সামরিক হস্তক্ষেপের বিপক্ষে। দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের শঙ্কায় তাঁরা এই অবস্থান নিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ মানুষ বিশ্বাস করেন, ট্রাম্পের পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো স্পষ্ট পরিকল্পনা নেই।

ট্রাম্পের দলের অনেক নেতা তাঁর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মনে করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন।

বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের মূল কারণ হিসেবে বিবেচিত হবে। এর ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।

বিজ্ঞাপন