বুধবার, ০৪ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
আন্তর্জাতিক

ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের বক্তব্য: পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

ঢাকায় ইরানি রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তবে ইরান ভয় পায় না।

ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের বক্তব্য: পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তবে তিনি উল্লেখ করেন, ইরান ভয় পায় না এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।

আজ ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি, মুসলিম বিশ্বের ভূমিকা এবং ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যুতে শোক জানান। তিনি বলেন, 'আমি প্রথমেই আমাদের নেতা মুজাহেদ মহান নেতা এবং তার শাহাদাৎ উপলক্ষে শোক জানাচ্ছি।'

রাষ্ট্রদূত আরও বলেন, 'আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেয়নি, তিনি জনগণের সাথে ছিলেন।'

ইতিহাসের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, 'আমাদের ইতিহাসে একজন নেতা জনগণকে রেখে পালিয়ে গিয়েছিলেন ২য় বিশ্ব যুদ্ধের সময়। তিনি আমেরিকা চলে গিয়েছিলেন পরে নিষ্ঠুরভাবে নিহত হন।'

রাষ্ট্রদূত খামেনির প্রসঙ্গে বলেন, 'খামেনি আমাদের মহান নেতা, তিনি জনগণের থেকে দূরে যাননি, তিনি তাদের মধ্যেই শাহাদাত বরন করেছেন।'

যুক্তরাষ্ট্রের অবস্থান ও পারমাণবিক ইস্যু নিয়ে রাষ্ট্রদূত বলেন, 'আমেরিকানরা চায় আমরা যে ইউরেনিয়াম সংরক্ষণ করে যাচ্ছি তা থেকে বিরত থাকি। তবে ইরান তা পারবে না।'

তিনি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, 'চীনের সাথে আমাদের কোন প্রতিরক্ষা চুক্তি নেই। তবে রাশিয়া এবং চীনের সাথে আমাদের সামরিক চুক্তি রয়েছে যার মাধ্যমে আমরা অস্ত্র কিনেছি।'

রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস উল্লেখ করে বলেন, 'আমেরিকা ইতিমধ্যে ২ বার পারমাণবিক বোমা ব্যবহার করেছে। ৩য় বার ব্যবহার করলেও করতে পারে। কিন্তু আমরা ভয় পাই না। আমরা শাহাদাত বরন করার জন্য প্রস্তুত। তবে আমরা মাথা নত করবো না, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব।'

বাংলাদেশ সরকারের অবস্থান নিয়েও তিনি কথা বলেন এবং বলেন, 'বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ।'

সংবাদ সম্মেলনে তিনি ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন এবং বলেন, প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইরান সরকার প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন