শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার অভিযোগ

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার অভিযোগ

ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগটি তুলে ধরেছেন জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরসের বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে।

রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে, নাজাফি জানান, হামলার শিকার হয়েছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র।

অন্যদিকে, আইএইএ জানিয়েছে যে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

বিজ্ঞাপন