শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প: ইরানের বিরুদ্ধে মূল আক্রমণ শিগগিরই আসছে

ট্রাম্প ইরানের বিরুদ্ধে মূল আক্রমণের পূর্বাভাস দিলেন।

ট্রাম্প: ইরানের বিরুদ্ধে মূল আক্রমণ শিগগিরই আসছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের একটি বড় ঢেউ আসার পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন, চলমান অভিযান কেবল একটি প্রাথমিক ধাপ, এবং শিগগিরই মূল আক্রমণ শুরু হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি, খুব শিগগিরই মূল আক্রমণ হবে।"

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি চান না এই অভিযান দীর্ঘস্থায়ী হোক। তিনি বলেন, "সবসময় ভেবেছিলাম, এটি চার সপ্তাহ চলবে। তবে সময়সূচির চেয়ে একটু এগিয়ে আছি।"

তিনি বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ৪৯ জন নেতা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন