সোমবার, ০২ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা, ৪ জন আহত

ওমানে একটি তেল ট্যাংকারে হামলায় ৪ জন আহত হয়েছে।

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা, ৪ জন আহত

ওমানে একটি তেল ট্যাংকারে হামলায় ৪ জন আহত হয়েছে। রোববার (১ মার্চ) মাসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সমুদ্র নিরাপত্তা কেন্দ্র।

স্কাইলাইট নামে এই জাহাটিতে হামলায় ৪ জন আহত হয় এবং বাকি ২০ জন ক্রু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় জাহাজটিতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকা উড়তেছিল।

সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, উদ্ধারকাজে দেশটির নৌবাহিনী এবং সামরিক বাহিনী অংশ নেয়।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার লক্ষ্য ছিল একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানো।

বিজ্ঞাপন