সোমবার, ০২ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বান, ইরানিদের সরকার দখলে নিতে বললেন

ট্রাম্প ইরানিদের সরকার দখলে নিতে আহ্বান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণের সতর্কতা।

ট্রাম্পের আহ্বান, ইরানিদের সরকার দখলে নিতে বললেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজেদের সরকার দখলে নেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানে চলমান ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থা উৎখাত করা উচিত। তিনি বলেন, "যখন আমরা শেষ করবো, নিজেদের সরকার দখলে নিন। এটি আপনাদের নেওয়ার জন্য থাকবে। বহু প্রজন্মে এটাই সম্ভবত আপনাদের একমাত্র সুযোগ।"

ট্রাম্প ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সতর্ক করেন। তিনি বলেন, "যদি তারা অস্ত্র ফেলে না দেয়, তাহলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তবে অস্ত্র সমর্পণ করলে তাদের মুক্তি দেওয়া হবে।"

চলতি জানুয়ারির শুরুতে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ছয় হাজার ৪৮০ জন নিহত হয়েছে, এমন দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। এর পর ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন।

তিনি সতর্ক করেছেন যে দায়ীদের বড় মূল্য দিতে হবে এবং বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন যে সহায়তা পথে রয়েছে। তবে কয়েকদিন পর প্রেসিডেন্ট জানান, ইরান সরকারের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে হত্যা বন্ধ হয়েছে এবং তার দৃষ্টি সরে যায় দেশের পরমাণু কর্মসূচির দিকে, যা নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

বিজ্ঞাপন