সোমবার, ০২ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
রাজনীতি

সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী এ্যানি

সিলেটে সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী এ্যানি

একদিনের সফরে আগামী শনিবার সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: সাজেবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৮টা ৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

তিনি সকাল ৮টা ৪৫ মিনিটে সরকারি মদন মহন কলেজ রোভার স্কাউটের সদস্যদের সাথে মতবিনিময় করবেন।

এরপর সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউজে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীদের সাথে বৈঠক করবেন।

এরপর সকাল ১১টায় সিলেটের নদীভাঙন কবলিত সুরমা ও কুশিয়ারা নদীর তীর পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী। এসময় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন