বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার: প্রধানমন্ত্রী মান যাচাই করলেন

সরকার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল বিতরণ করবে, প্রধানমন্ত্রী মান যাচাই করলেন।

৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার: প্রধানমন্ত্রী মান যাচাই করলেন

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকালে সচিবালয়ে বাইসাইকেলের মান যাচাই করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, এই উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী নিজে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন এবং তাদের মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করেন। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

এ উদ্যোগের লক্ষ্য হলো মেয়েদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করা। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন