ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় সোমবার ভারী বৃষ্টির ফলে এই দুর্ঘটনা ঘটে। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, খনির ভেতর পানি ঢুকে পড়ায় অন্তত ১৩ শ্রমিক এখনও আটকা পড়ে আছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, শ্রমিকরা প্রায় ১০০ মিটার গভীর খনিতে কাজ করছিলেন। ভারী বৃষ্টির কারণে খনির ভেতর পানি ঢুকে পড়লে তারা আটকা পড়েন। উল্লেখ্য, এই স্বর্ণের খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
প্রবেশপথের সংকীর্ণতা এবং অন্ধকার পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের জন্য কাজ করা কঠিন হচ্ছে। মাটি পিচ্ছিল হওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।