বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কিম জং উন।

উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

উত্তর কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার (২৫ নভেম্বর) একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

কিম জং উন বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

বিশ্লেষকরা মনে করছেন, ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের উপস্থিতি রয়েছে।

কিম জং উন দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান পরিবর্তনযোগ্য নয়। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন