ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে একঝাঁক নতুন সিনেমা ও সিরিজ, যেখানে হলিউড ও বলিউডের বড় তারকারা হাজির হচ্ছেন। দর্শকরা এই সিনেমাগুলোতে সুপারহিরোর অ্যাকশন, সায়েন্স ফিকশনের রোমাঞ্চ এবং অ্যানিমেশনের মজার অভিজ্ঞতা পাবে।
বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান ডিসেম্বরে তাদের নতুন সিনেমা নিয়ে ফিরছেন। শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান।
শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০২৩ সালের ‘ডানকি’। ‘কিং’ সিনেমার প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
অন্যদিকে, সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি ৪ ডিসেম্বর মুক্তি পাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমাটির পটভূমি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষ।
মার্ভেল ভক্তদের জন্য ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির পর এটি প্রথম নতুন অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র। এতে রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করবেন।
একই দিনে মুক্তি পাবে ডেনিস ভিলেন্যুভ পরিচালিত ‘ডুন: পার্ট থ্রি’, যা ফ্র্যাঙ্ক হারবার্টের Dune Messiah উপন্যাস অবলম্বনে তৈরি।
এছাড়া, নতুন ‘হ্যারি পটার’ সিরিজের মুক্তির খবর এখনও নিশ্চিত নয়, তবে এটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।