বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাসনাত: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত দিচ্ছে ইন্ধন

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে ভারত দিচ্ছে ইন্ধন।

হাসনাত: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত দিচ্ছে ইন্ধন

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ এবং এসব কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে।

২৪ নভেম্বর, মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত একটি মোটরসাইকেল র‍্যালিতে এসব কথা বলেন হাসনাত। তিনি জানান, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপি এই র‍্যালির আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাঁচই আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে এবং এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

বিজ্ঞাপন