গাজার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বালির স্তূপ ধসে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন শিশু। এই দুর্ঘটনা ঘটেছে দেইর আল-বালাহ এলাকায়, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ধস নামার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী বাসস্থান ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার মিডিয়া অফিসের তথ্য অনুসারে, শুক্রবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যাচ্ছে, যার ফলে ৭০ হাজার তাবু প্লাবিত হয়েছে এবং বহু দেয়াল ধসে পড়েছে।
এদিকে, চলতি বছরে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২শ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৭।