জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন ৬১ বছর বয়সী ইলসে আইগনার। তিনি বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ জানিয়েছেন, তিনি আইগনারকে পরবর্তী প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে চান। রবিবার (৮ নভেম্বর) রাতে দলীয় নেতাদের সঙ্গে নৈশভোজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মার্জ সোমবার (৯ নভেম্বর) ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্ব ও নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আইগনারের নাম প্রস্তাব করবেন।
আইগনারের মনোনয়ন চূড়ান্ত হলে, তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। এর আগে, তিনি জার্মানির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।