বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
অর্থনীতি

বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি ৪০ শতাংশ বেড়েছে

বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি ৪০ শতাংশ বেড়েছে, তথ্য প্রকাশ করেছে ইআরডি।

বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি ৪০ শতাংশ বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গতকাল মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। গত বছর একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) অর্থছাড়ের শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ইআরডি।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি সহায়তা ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার।

তবে ঋণ পরিশোধের চাপও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন