মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মোস্তাফিজুর রহমান এবার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে

মোস্তাফিজুর রহমান মেলবোর্ন রেনেগেডসে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন।

মোস্তাফিজুর রহমান এবার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে

রিশাদ হোসেনের পর এবার বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন।

মোস্তাফিজ বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন। বিসিবির সবুজ সংকেত পেলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

সূত্রে জানা গেছে, অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার সম্ভাবনা থাকায় মোস্তাফিজ বিসিবির নতুন টুর্নামেন্ট, ডমেস্টিক থ্রি বা ডি থ্রি, এর টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না।

এদিকে, রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও খেলবেন হোবার্ট হারিকেন্সে। বিগ ব্যাশের আসরে এই দুজন বাংলাদেশি খেলোয়াড় থাকছেন।

এ কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে মোস্তাফিজ ও রিশাদ খেলতে পারবেন না।

বিজ্ঞাপন