মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মোস্তাফিজুর রহমান বিগ ব্যাশে, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

মোস্তাফিজুর রহমান বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন, এনওসি চেয়েছেন বিসিবির কাছে।

মোস্তাফিজুর রহমান বিগ ব্যাশে, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন।

বিসিবির কাছে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ ডি থ্রি টুর্নামেন্টের নিলামে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিগ ব্যাশের নতুন মৌসুম আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, একই সময়ে ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির টি-টোয়েন্টি সংস্করণও শুরু হবে। ফলে বিগ ব্যাশে খেললে মোস্তাফিজ দেশের এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

ডি-থ্রি ট্রফির নিলামে মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট, তবে তারা তাঁকে শুধু ওয়ানডে সংস্করণে পাবেন।

এদিকে, বিগ ব্যাশে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও খেলবেন। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের হয়ে মাঠে নামবেন।

বিজ্ঞাপন