রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা আজ

আজ বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হচ্ছে।

বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা আজ

আজ বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

বৌদ্ধদের বিশ্বাস মতে, আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান হচ্ছে প্রবারণা। এই দিনে গৌতম বুদ্ধ নিজ ধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন।

ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তিও হয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে।

আজ সারা দেশে রয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ বিহারগুলোতে প্রভাতফেরি, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা, বুদ্ধকীর্তন, ফানুস ওড়ানোসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন