বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পায়রা বন্দরে চায়নার ‘ফান ঝৌ-৬’ জাহাজের আগমন, আধুনিক যন্ত্রপাতি নিয়ে

পায়রা বন্দরে চায়নার ‘ফান ঝৌ-৬’ জাহাজের আগমন, আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে।

পায়রা বন্দরে চায়নার ‘ফান ঝৌ-৬’ জাহাজের আগমন, আধুনিক যন্ত্রপাতি নিয়ে

দীর্ঘ দুই বছর বিরতির পর পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাহাজটি আধুনিক ৫টি কার্গো হ্যান্ডিলিং যন্ত্রপাতি নিয়ে সরাসরি টার্মিনালে নোঙ্গর করে।

জাহাজটিতে রয়েছে দুটি ৮০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন কোয়ে গ্যান্টি ক্রেন, দুটি ৪০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন টায়ার্ড গ্যান্টি ক্রেন এবং একটি ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন মোবাইল হারবার ক্রেন। এসব যন্ত্রপাতি বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রমকে আরও আধুনিক ও দ্রুত করতে সহায়তা করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে ‘ফান ঝৌ-৬’ জাহাজটি ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি জেইন এবং ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ জাহাজ দুটি বন্দরের প্রথম টার্মিনালে এসে পণ্য খালাস করে।

পায়রা বন্দরের সক্ষমতা বাড়াতে রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূরীকরণে ড্রেজিংয়ের কাজ চলছে। এছাড়া পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, ‘পায়রা বন্দরের জন্য আজ একটি শুভদিন। দীর্ঘ প্রায় দেড় বছর পর সরাসরি বন্দরের জেটিতে জাহাজ ভিড়েছে। এটি প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে পূর্ণ সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, ‘গাড়ি আমদানি করার জন্য নিরাপদ বার্থিং সংরক্ষণ ব্যবস্থাপনার জন্য প্রস্তুত করা হয়েছে ১৪৮ মিটার দৈর্ঘ্যের কার ডেডিকেটেড রোরও জেটি। এছাড়া ৭৭ হাজার বর্গমিটারের পার্কিং ইয়ার্ড এবং ৩ হাজার বর্গমিটারের গাড়ি শেডও নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ৩ হাজার ৫ শত গাড়ি পার্কিং করা যাবে।’

পায়রা বন্দরের চেয়ারম্যান জানান, বন্দরের পরিবেশবান্ধব গ্রীন পোর্ট হিসেবে উন্নয়নের জন্যও প্রকল্প বাস্তবায়ন চলছে।

বিজ্ঞাপন