রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জাওয়াদুল হককে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে তিনি তার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. হক দাবি করেন, দুপুর ১২টার দিকে একদল লোক তার কার্যালয়ে ঢুকে জোর করে একটি কাগজে সই করিয়ে নেয়। পরে তাকে বের করে দেওয়া হয়।
তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে টেন্ডারের কাজ পেতে এবং অবৈধ নিয়োগের জন্য তাকে চাপ দিয়ে আসছিল। উপাচার্য বলেন, "তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়া হয়।"
উপাচার্য আরও জানান, তিনি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন।