শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা করা হয়েছে।

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচটি।

বাংলাদেশের একাদশে রয়েছেন: রক্ষণভাগে সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু। মিডফিল্ডে হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র এবং আক্রমণভাগে ফারহান আলী, রাকিব ও ফাহমিদুল।

পরিসংখ্যানের দিক থেকে মালয়েশিয়া এগিয়ে রয়েছে। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, যেখানে মালয়েশিয়া ১৩৬তম স্থানে রয়েছে। দুই দলের ১০ দেখায় বাংলাদেশের জয় একটি, মালয়েশিয়ার জয় সাতটি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে বাংলাদেশ ৪-১ গোলে পরাজিত হয়েছিল। তবে এবার নতুন টুর্নামেন্ট এবং নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলীদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আগের পরিসংখ্যান বদলে দিতে চায় আসরের প্রথম ম্যাচেই।

বিজ্ঞাপন