বাংলাদেশের ফাতেমা আক্তার এশিয়ান গেমস উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে তিনি মোট ২.৯২ পয়েন্ট অর্জন করেন।
এই হিটে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট অর্জন করেন। তবে দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি ০.৮৩ পয়েন্ট পেলেও 'ইন্টারফেয়ারেন্স পেনাল্টি'র কারণে সেই স্কোরটি কমে ০.৪২ পয়েন্টে নেমে আসে। এই কারণে তিনি পিছিয়ে পড়েন।
ফাতেমার সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার চূড়ান্ত পয়েন্ট দাঁড়ায় ২.৯২। এই হিটে চীনের প্রতিযোগী জিন শুহান ৭.৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিলেন, এবং ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো ৫.০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।