শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন রোমেরো

মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো।

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন রোমেরো

লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগামী ৬ অক্টোবর একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। ৩৯ বছর বয়সী মেসির সম্মানে এই ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন সমর্থকরা।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, পরবর্তী অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোকে নির্বাচিত করা হয়েছে।

স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, “অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান রোমেরো)। লিও (মেসি) ও ওতা (নিকোলাস ওতামেন্দি)র পর সে তৃতীয় অধিনায়ক ছিল।” এছাড়া তিনি এমিলিয়ানো মার্তিনেস এবং লাওতারো মার্তিনেসের নামও উল্লেখ করেন, যারা ভবিষ্যতে অধিনায়কত্বের জন্য সম্ভাব্য প্রার্থী।

স্কালোনি রোমেরোর নেতৃত্বের গুণাবলী নিয়ে বলেন, “রক্ষণভাগ থেকে দলকে নেতৃত্ব দেওয়া এবং সতীর্থদের উজ্জীবিত করার মতো গুণ রয়েছে তার।” তবে ২০২৭ সালে স্কালোনির কোচের দায়িত্বে থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয়, ফলে অধিনায়কত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

রোমেরো ইতোমধ্যে আর্জেন্টিনার জার্সিতে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়।

বিজ্ঞাপন