ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৭ সেপ্টেম্বর ওসি রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর এ ঘটনা ঘটে।
ফাঁস হওয়া অডিওতে রাকিবুল হাসানকে একজন ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে আলাপ করতে শোনা যায়। এ ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ঘটনার দুই সপ্তাহ পর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। বর্তমানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দনিকে ক্যান্টনমেন্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।