বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদার অস্ত্র হস্তান্তরের দাবি নাকচ

কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা অস্ত্র হস্তান্তরের দাবি নাকচ করেছে, দাবি 'অসত্য' বলে জানিয়েছে সংগঠনটি।

কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদার অস্ত্র হস্তান্তরের দাবি নাকচ

ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা সরকারের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির জিহাদ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরাকি আইনপ্রণেতা আলি ইনহাইর আল-সারাইয়ের বক্তব্য 'সম্পূর্ণ অসত্য'।

বিবৃতিতে বলা হয়, আল-সারাই সংগঠনটির প্রতিনিধিত্ব করেন না এবং তার পক্ষে কোনো বক্তব্য বা অবস্থান জানানোর এখতিয়ার নেই।

এর আগে, কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য কয়েকটি শর্ত জানিয়েছিল। এসব শর্তের মধ্যে রয়েছে, ইরাক থেকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সেনা পুরোপুরি প্রত্যাহার, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সীমান্ত ও আকাশসীমার নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে থাকা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা ইরাকের একটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী, যা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত। ২০২৫ সালের সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্র কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদাকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।

মার্কিন ট্রেজারি বিভাগ সংগঠনটিকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও তালিকাভুক্ত করেছে।

বিজ্ঞাপন