বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

এ বছরের শুরু থেকে ডেঙ্গুতে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন।

বিজ্ঞাপন