ইরানের সঙ্গে চলমান সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইউএস গভর্নমেন্টের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা দফতর, পররাষ্ট্র দফতর এবং ইউএসএআইডির মহাপরিদর্শকদের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, অস্ত্র সরবরাহ ব্যবস্থায় গুরুতর জটিলতা তৈরি হয়েছে, যা মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্রের মজুতের ঘাটতি নির্দেশ করে।
বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের মজুত যুদ্ধ শুরুর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এছাড়া, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ও ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্র সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।