রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু

টানা পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের উপস্থিতি বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন আমদানি-রফতানি বন্ধ থাকায় রাজস্ব আদায়ে ভাটা পড়েছে। সীমান্তের ওপারে ট্রাক আটকে থাকায় পণ্য নষ্টের শঙ্কাও বেড়েছিল।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি পণ্য পরিবহনের সর্বোচ্চ ওজন সীমা নির্ধারণের প্রতিবাদে গত ৩০ আগস্ট থেকে ভারতের ব্যবসায়ীরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রেখেছিলেন।

পরে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্থানীয় প্রশাসনের সাথে ব্যবসায়ীদের বৈঠকে সমস্যা সমাধানের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বিজ্ঞাপন