রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
জাতীয়

রংপুরে চার খুনের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হবে

রংপুরে চার খুনের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রংপুরে চার খুনের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হবে

রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ের মধ্যে চার্জশিট প্রদান করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, "এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি।"

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন আলোচনা চলছে এবং তদন্তে বিভিন্ন উপসর্গ তৈরি হচ্ছে, এজন্য কিছুটা সময় লাগছে।

মন্ত্রী বলেন, "সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের কাছে সবচেয়ে জরুরি।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চার্জশিট প্রদান করে দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করা সম্ভব হবে।

এসময় হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, "গত সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য এসেছি।" তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।

মন্ত্রী পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন এবং সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে তিনি নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

বিজ্ঞাপন