বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বগুড়ার ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ
রাজনীতি

দিল্লিতে আওয়ামী লীগের কর্মসূচী বাতিল, প্রতিমন্ত্রীর মন্তব্য

দিল্লিতে আওয়ামী লীগের কর্মসূচী বাতিলের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন।

দিল্লিতে আওয়ামী লীগের কর্মসূচী বাতিল, প্রতিমন্ত্রীর মন্তব্য

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় ঢাকায় স্বস্তি প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার পথে সহায়ক হবে।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে তিনি বলেন, "কোনো চাপে নয়, চাহিদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার।" গত ২৯ আগস্ট ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে আওয়ামী লীগ নেতাদের সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পুলিশের বাধায় তা বাতিল করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, "দিল্লির এই পদক্ষেপ দুই দেশের মধ্যে হৃদ্যতা তৈরির পথ প্রশস্ত করবে।" তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে আলোচনা চলছে এবং সুবিধামত সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।

হুমায়ুন কবির বলেন, "গত ৫ আগস্টের ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিকে আঘাত করেছে। আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে ভারতের কাছে জানিয়েছি।"

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশকে এশিয়ার এভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে। এজন্য ৭০ থেকে ৮০টি উড়োজাহাজ প্রয়োজন।"

তিনি বলেন, "আমাদের ফ্লিট ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন, অন্যথায় আমরা নতুন রুট চালু করতে পারব না।"

এদিকে, মক্কা প্যাক্ট নিয়ে যেকোনো সিদ্ধান্ত দেশের স্বার্থ বিবেচনা করে নেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিজ্ঞাপন