বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
রাজনীতি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোয়িং কেনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প একটি চিঠিতে এই প্রত্যাশার কথা জানান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বাসস এ তথ্য জানায়।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

বাসসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।’

বিজ্ঞাপন