রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বুন্দেসলিগায় নয়্যারের ২১ মৌসুমের অনন্য রেকর্ড

ম্যানুয়েল নয়্যার ২১ মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন।

বুন্দেসলিগায় নয়্যারের ২১ মৌসুমের অনন্য রেকর্ড

বুন্দেসলিগায় ২১ মৌসুম খেলে অনন্য এক রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সেও ইতিহাস লিখে চলেছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ এই গোলরক্ষক।

শনিবার (২৯ আগস্ট) স্টুটগার্টের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো বিরতি ছাড়া এই কীর্তি গড়েন নয়্যার।

ম্যাচ শেষে নয়্যার বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। প্রতিদিন দলের সঙ্গে অনুশীলন করা এবং মাঠে নেমে খেলাটা এখনো উপভোগ করি। নতুন মৌসুম এভাবে শুরু করতে পারাটা স্বপ্নের মতো। আমরা ঠিক এমন ফলই চেয়েছিলাম।’

এই ম্যাচটি ছিল বায়ার্নের জার্সিতে তার ৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ২০০৫ সালে শালকের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় নয়্যারের।

২০১১ থেকে বায়ার্নের সাথে যাত্রা শুরু করার পর দুই দশকের বেশি সময় ধরে ফুটবলে তার অবদান অব্যাহত রয়েছে। টানা ২১ মৌসুম মাঠে নেমে বুন্দেসলিগার ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন এই জার্মান কিংবদন্তি।

বিজ্ঞাপন