মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

বুন্দেসলিগায় বায়ার্নের দাপুটে শুরু, স্টুটগার্টকে হারালো ৫-১ গোলে

বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে স্টুটগার্টকে পরাজিত করে বুন্দেসলিগায় দাপুটে শুরু করেছে।

বুন্দেসলিগায় বায়ার্নের দাপুটে শুরু, স্টুটগার্টকে হারালো ৫-১ গোলে

বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৫-১ গোলে পরাজিত করে নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে দাইয়ো উপামেকানো দুর্দান্ত হেডে বায়ার্নকে এগিয়ে দেন। প্রথমার্ধে স্টুটগার্টের গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন।

২৯ মিনিটে স্টুটগার্টের জশা ভাগনোমান জোরালো শটে সমতা ফেরান। বিরতির পর ৫৫ মিনিটে কিমিচের পাস পেয়ে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন মাইকেল অলিসে।

৬২ মিনিটে আলফোনসো ডেভিসের ক্রস ঠেকাতে গিয়ে ভাগনোমান দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল পাঠান। এরপর হ্যারি কেইনের পাস থেকে অলিসে আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৮৫ মিনিটে বদলি ইসমাঈল সাইবারির পাস থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন আলেক্সান্ডার পাভলোভিচ। যোগ করা সময়ে সাইবারির পাস থেকে বায়ার্নের পঞ্চম গোলটি করেন লুইস দিয়াজ।

এর আগে জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারায় বায়ার্ন। ফলে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল কোম্পানির দল।

বিজ্ঞাপন