বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অনন্য ইতিহাস রচনা করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় লিখেছে লাল-সবুজের দল। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে বাংলাদেশ।

যদিও ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হার মানতে হয়েছে, তবুও ১-১ ব্যবধানে ঐতিহাসিক সমতা নিয়ে সন্তোষজনকভাবেই সফর শেষ করেছে দল।

বিমানবন্দরে নামার পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে না গিয়ে বেশিরভাগ ক্রিকেটারই ব্যক্তিগত গাড়িতে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

তবে বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তিনি বলেন, "অস্ট্রেলিয়া সামনের বছর আবার আমাদের খেলতে ডেকে ডারউইন আর ম্যাকাইয়ের চেয়েও ভালো ভেন্যুতে ম্যাচ খেলাবে বলেই বিশ্বাস।"

বিজ্ঞাপন