ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে। শুক্রবার (২৮ আগস্ট) সেলহার্স্ট পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড ও রায়ান চেরকি।
ম্যাচের ১৭তম মিনিটে আলিং হালান্ডের দুর্দান্ত হেডারে সিটি প্রথম গোলটি করে। প্রথমার্ধে আর কোন গোল হয়নি এবং সিটি ১-০ ব্যবধানে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫৪ মিনিটে রায়ান চেরকি সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। তবে দুই মিনিট পর ক্রিস্টাল প্যালেসের ইয়েরেমি পিনোর ফ্রি কিক সিটির গোলকিপার দোন্নারুম্মার গায়ে লাগিয়ে গোল হয়ে যায়।
৫৬ মিনিটে আবারও চেরকি গোল করেন, এবার ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে। ম্যাচের ৮৪ মিনিটে হালান্ড তার দ্বিতীয় গোলটি করে সিটির ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
আগামী শনিবার কভার্টির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ম্যানসিটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, ইতিহাদ স্টেডিয়ামে।