রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
জাতীয়

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণ-অনশন

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণ-অনশন অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণ-অনশন

নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ এবং স্থাপনকৃত মিটার প্রত্যাহারের দাবিতে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের আশ্বাসে শেষ হয়। তিনি আন্দোলনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

গণ-অনশনে অংশ নেওয়া সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল জানান, প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্ল্যাবের নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম জানান, পাড়া-মহল্লায় প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তিনি দাবি করেন, ইতোমধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহার করে আগের মিটার বহাল রাখতে হবে।

সংসদ সদস্য আবুল কালাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানান, তিনিও প্রিপেইড মিটার নিয়ে ভুক্তভোগী। তিনি সরকারের কাছে এবং জাতীয় সংসদে এই দাবির বিষয়টি তুলে ধরবেন। চলতি সংসদ অধিবেশনেই বিষয়টি উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন