মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরান ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি জানান, ইরান স্থল, আকাশ, নৌ, বিমান প্রতিরক্ষা এবং সাইবার স্পেসে পূর্ণ প্রস্তুতি নিয়ে এই জবাব দেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন যে, ওয়াশিংটন ও ইসরায়েল সরাসরি সামরিক সংঘাত তৈরি করতে না পেরে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের পথ বেছে নিয়েছে।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, আগামী সোমবার তিনি প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন। তিনি বলেন, নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে ইরানের ওপর একটি জোড়া আঘাত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপের মতো এটি ব্যর্থ হবে বলেও তিনি মন্তব্য করেন।