শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির ম্যাচে লাল কার্ড দেখলেন বাংলাদেশি সুলিভান

মেসির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

মেসির ম্যাচে লাল কার্ড দেখলেন বাংলাদেশি সুলিভান

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ ভোরে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে মাঠে নেমেছিল ফিলাডেলফিয়া। এই ম্যাচে মেসি বাবাকে হারানোর পর প্রথম গোলের দেখা পান। তবে ফিলাডেলফিয়া মায়ামিকে ২-২ গোলে আটকে রাখতে সক্ষম হয়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন ফিলাডেলফিয়ায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। তার বড় ভাই কুইন সুলিভানও হলুদ কার্ড পান। এই পরিস্থিতির পেছনে কী ঘটেছিল তা জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন কুইন সুলিভান মায়ামি বক্সে ঢুকে পড়েন এবং কাসেমিরো তাকে ফেলে দেন। কুইন মাঠে বসে পড়লে, মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে তার ঘাড়ের ওপর পা তুলে দেন। কুইন উঠে দাঁড়াতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এই উত্তেজনায় যোগ দেন ছোট ভাই কাভান সুলিভান। ১৬ বছর বয়সী কাভান ইয়ানিক ব্রাইটের সঙ্গে জড়িয়ে পড়লে রেফারি তাদের দুজনকেই লাল কার্ড দেখান। কুইন সুলিভান হলুদ কার্ড পান। কাভান সুলিভান লাল কার্ড দেখানোর কারণে পরবর্তী লিগ ম্যাচে খেলতে পারবেন না।

উল্লেখ্য, কাভান সুলিভান ১৮ বছর পূর্ণ হলে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন।

বিজ্ঞাপন