সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান

শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন।

শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইন-আদালতের মুখোমুখি হবেন।

তিনি রোববার বিকেলে হিলিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, "এই দেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছেন, আমরা আশা করব, ওনার যদি সাহস থাকে, তাহলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।"

ডা. জাহিদ আরও বলেন, "আইনে যদি উনি খালাস পেয়ে যান, খুবই ভালো কথা। কিন্তু তাঁকে আইন-আদালতের মুখোমুখি হয়ে, বিচারের সম্মুখীন হয়ে এ সমস্ত কথা বলা উচিত।"

মন্ত্রী উল্লেখ করেন, "স্বৈরাচারের পতন-পরবর্তী দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক, প্রতিহত করবে।"

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন