রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জাফনা কিংসের স্বপ্নভঙ্গ, এলপিএল ফাইনালে চ্যাম্পিয়ন গল

জাফনা কিংসের স্বপ্নভঙ্গ, গল এলপিএল ফাইনালে চ্যাম্পিয়ন হল।

জাফনা কিংসের স্বপ্নভঙ্গ, এলপিএল ফাইনালে চ্যাম্পিয়ন গল

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মেগা ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হলো সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জাফনা কিংসের। শনিবার (৮ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে জাফনা নির্ধারিত ওভারের আগেই ১২৩ রানে অলআউট হয়ে যায়।

জবাবে গল ২৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গল ফ্র্যাঞ্চাইজির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ অতীতে টুর্নামেন্টটির তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি।

জাফনা টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আভিশকা ফার্নান্দো ২০ রান করেন, কিন্তু তাওহিদ হৃদয় ১০ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন। সাকিব আল হাসান ব্যাটিংয়ে ১৩ বলে ৯ রান করে হতাশ করেন।

গলের পক্ষে চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা ৩টি করে উইকেট শিকার করেন। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গল শুরুতেই ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে তৃতীয় উইকেটে ৬৪ রানের কার্যকর জুটি গড়ে দলের জয়ের পথ দেখান টমাস রজার্স ও দিনুরা কালুপাহানা।

জাফনার অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তবে শেষ রক্ষা হয়নি। অধিনায়ক দাসুন শানাকা ৯ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলে গলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন