শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

টেস্ট ক্রিকেটে গ্রিভসের বিশ্ব রেকর্ড, টানা ৫ মেডেন ওভারে ৫ উইকেট

জাস্টিন গ্রিভস টেস্ট ক্রিকেটে টানা ৫ মেডেন ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন।

টেস্ট ক্রিকেটে গ্রিভসের বিশ্ব রেকর্ড, টানা ৫ মেডেন ওভারে ৫ উইকেট

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। তিনি টানা পাঁচ ওভার মেডেন রেখে প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়ে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই কীর্তি গড়েন গ্রিভস। ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভারের মধ্যে তিনি কোনো রান না দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন।

পাকিস্তান তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে। সফরকারীদের স্কোর যখন ৪ উইকেটে ২৪৪, গ্রিভসের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য। এরপর তিনি ৬৪, ৬৬, ৬৮, ৭০ ও ৭২তম ওভারে ধারাবাহিকভাবে উইকেট শিকার করেন।

গ্রিভসের বোলিং ফিগার শেষে দাঁড়ায় ১১ ওভারে ৬ মেডেনসহ ২৭ রান খরচায় ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের ফলে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৮২ রানে।

গ্রিভস জানান, বল সুইং করছিল এবং তিনি সেই সুযোগ কাজে লাগাতে পেরেছেন। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয় নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

বিজ্ঞাপন