শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এসসিও সম্মেলনে কিরগিজস্তানে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এসসিও সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানে গেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এসসিও সম্মেলনে কিরগিজস্তানে

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এই সম্মেলনটি কিরগিজস্তানের চোলপন-আতা রিসোর্ট শহরে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ এসসিও সদস্য দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা অংশ নিচ্ছেন।

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে, ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করেছে এই ১০ সদস্যের আঞ্চলিক জোট।

সংস্থাটি সামরিক পথ পরিহার করে যেকোনো সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে।

এদিকে, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানসহ ১০টি দেশ এসসিও’র পূর্ণাঙ্গ সদস্য হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন