মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের যেকোনো সামরিক আগ্রাসনের জন্য ইরানকে দায়ী করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হুথিরা ইরানের 'প্রক্সি বা সহযোগী গোষ্ঠী' হিসেবে কাজ করছে।
২৩ জুলাই, বৃহস্পতিবার, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে মার্কিন সামরিক বাহিনী হুথিদের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালিয়েছিল, যার ফলে গোষ্ঠীটি কিছুটা দায়িত্বশীল আচরণ করেছে।
তবে, ট্রাম্পের মতে, হুথিরা সম্প্রতি আবারও হামলা শুরু করেছে এবং সৌদি আরবের দুটি জাহাজে গুলি বর্ষণ করেছে। তিনি বলেন, যদি হুথিরা পুনরায় এ ধরনের হামলা চালায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এর জন্য সম্পূর্ণ দায়ী করবে।
ট্রাম্প আরও জানান, এমন পরিস্থিতিতে হুথিদের পাশাপাশি ইরানের ওপরও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে।