শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্য প্রভাবিত

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন ১০-১২.৫% শুল্ক আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্য প্রভাবিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে। শুক্রবার (২৪ জুলাই) থেকে এই শুল্ক কার্যকর হবে।

নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ৯৯.৪ শতাংশ পণ্য অন্তর্ভুক্ত থাকবে, তবে তেল-গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ঘোষিত 'পারস্পরিক শুল্ক' বাতিল হওয়ার পর ১৫০ দিনের জন্য অস্থায়ী ১০ শতাংশ শুল্ক চালু করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, "যুক্তরাষ্ট্র প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে আসছে। এখন আমাদের বাণিজ্য অংশীদাররাও একই মানদণ্ড অনুসরণ করবে।"

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, কম্বোডিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কাসহ ১৭টি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্কহার হবে ১০ বা ১২.৫ শতাংশ।

মার্কিন প্রশাসনের দাবি, নতুন শুল্কের উদ্দেশ্য কেবল রাজস্ব আদায় নয়, বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে জোরপূর্বক শ্রমের ব্যবহার কমানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা।

জনশুনির পর, যেসব পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয়, সেগুলিকে শুল্কমুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পিগ আয়রন, কিছু চিনিজাত পণ্য, প্রাণিজ ও বীজজাত পণ্য এবং নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্য রয়েছে।

বিজ্ঞাপন