শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশসহ ৮০টি দেশের ওপর

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করছে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশসহ ৮০টি দেশের ওপর

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে। নতুন শুল্কারোপের তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জোরপূর্বক শ্রমের ব্যবহার রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, অন্যায্য বাণিজ্য চর্চার কারণে ব্রাজিলের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন এবং বাণিজ্যিক বিকৃতি সংশোধনে ভূমিকা রাখবে। নতুন শুল্ক স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

এর আগে, ট্রাম্প কর্তৃক আরোপিত ১০ শতাংশ শুল্কারোপের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। গত বছর সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হওয়া শুল্কের পরে, তিনি ফেব্রুয়ারিতে আগের শুল্কটি পুনরায় আরোপ করেছিলেন।

আইনী জটিলতা এড়াতে ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার অধীনে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্টকে বৈষম্যমূলক বাণিজ্য চর্চায় যুক্ত দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা দেয়।

বিজ্ঞাপন