শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সীমান্তে ভিড়ের সৃষ্টি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির আতঙ্কে যশোরের সীমান্ত এলাকায় ভিড়ের সৃষ্টি হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সীমান্তে ভিড়ের সৃষ্টি

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আতঙ্কে যশোরের সীমান্ত এলাকা বেনাপোল ও শার্শার তেল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে এই এলাকায় অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন পাম্পমালিকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা বোতল ও ড্রাম নিয়ে পাম্পগুলোতে ভিড় জমাতে শুরু করেন। এতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

ভোক্তাদের অভিযোগ, রাত ১০টার পর অনেক পাম্প তেল শেষ হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে পাম্পমালিকেরা জানান, সরবরাহ থাকা সাপেক্ষে তেল দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী চালকেরা কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন