শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীতে সবজির দাম বেড়েছে, কাঁচা মরিচের দাম ২০০ টাকার উপরে

রাজধানীর বাজারে সবজির দাম বেড়ে গেছে, কাঁচা মরিচের দাম ২০০ টাকার উপরে।

রাজধানীতে সবজির দাম বেড়েছে, কাঁচা মরিচের দাম ২০০ টাকার উপরে

রাজধানীর বাজারে টানা বৃষ্টি ও ফলন নষ্ট হওয়ার অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হয়ে ২০০ থেকে ২৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

গত তিন দিনে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ৫৫ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, শসা ও ঝিঙার দাম ১২০ টাকা কেজি, ধুন্দল, কাকরোল ও চিচিঙ্গার দাম ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

করলার দাম ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে এবং পেঁপের দাম ৫০ টাকা। পটলের দাম গত সপ্তাহে ৬০ টাকা ছিল, যা আজ ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও ৫ টাকা বেড়ে ৩০ টাকায় পৌঁছেছে।

মুরগির বাজারেও পরিবর্তন দেখা গেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৯০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া, প্রতি ডজনে ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের সুযোগ নিয়ে বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন।

বিজ্ঞাপন